বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান
মোহাম্মদ হাফিজ ছাড়া বাকি সবাইকে ১৬ সদস্যের দলে ডাকা হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে যাচ্ছে পাকিস্তান। আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপের স্কোয়াডে থাকা মোহাম্মদ হাফিজ ছাড়া বাকি সবাইকে ১৬ সদস্যের দলে ডাকা হয়েছে। সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে পিসিবি।
১৯, ২০ এবং ২২ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচে দর্শকদের বসার জন্য স্টেডিয়ামের ধারণক্ষমতার এক-পঞ্চমাংশ জায়গা দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ। আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহ নেওয়াজ দাহানি এবং উসমান কাদির।

