পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১৪ AM, ১৮ অগাস্ট ২০২৬

এডুকেশনটুডে রিপোর্ট

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে পিএসসির একটি সূত্র নিশ্চিত করেছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের অক্টোবর মাসে পিএসসি চেয়ারম্যানের দায়িত্ব পান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

অন্তর্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।

আপনার মতামত লিখুন :