২৫ আগস্ট শুরু ৫০তম বিসিএসের দ্বিতীয় ধাপের ভাইভা, সময়সূচি প্রকাশ
এডুকেশনটুডে রিপোর্ট
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার (ভাইভা) তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে। আগামী ২৫ আগস্ট (২০২৬) থেকে এই পরীক্ষা শুরু হবে। এই ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ২ হাজার ১৬০ জন প্রার্থী ভাইভায় অংশ নেবেন।
গত ১৭ আগস্ট (সোমবার) পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একনজরে মৌখিক পরীক্ষার বিস্তারিত:
২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত)।
প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।
স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা:
মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অনলাইন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং তিনি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না।
উল্লেখ্য, গত ১১ আগস্ট থেকে ৫০তম বিসিএসের প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে, যা আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে।
(বিস্তারিত সময়সূচি ও নির্দেশিকা জানতে পিএসসির মূল ওয়েবসাইটে ভিজিট করুন।)
