বাংলাদেশে গণতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে: সেলিমা রহমান

সেলিমা রহমান বলেন, এখন সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে বিএনপি

Mst MantashaMst Mantasha
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৯ AM, ১১ নভেম্বর ২০২১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তিনি বলেন, দেশে আজ নির্বাচন বলে কিছু নেই। নির্বাচন কমিশন আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। এই নির্বাচন নিয়ে আমাদের কিছু বলার নেই। ”

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নির্বাচন নিয়ে বলার কিছু নেই। নির্বাচনের দিন রাতে ভোট হয়। এমনকি নির্বাচন কমিশনও আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে নবগঠিত বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

সেলিমা রহমান বলেন, এখন সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে বিএনপি। আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর নামে এক লাখ মামলা চলছে। বিএনপি, যুবদল, ছাত্রদল যাকে পাচ্ছে বাড়ি থেকে বা রাজপথ থেকে তুলে নিচ্ছে। স্বৈরাচার অপসারণ করে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এ কারণে দেশনেত্রী খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীরা লড়ছেন।
ইউপি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে সেলিমা রহমান বলেন, আমরা আগেই বলেছি এই সরকার যতদিন থাকবে নির্বাচন করে কোনো লাভ নেই। নির্বাচন মানেই জনগণের কাছে দায়বদ্ধ নতুন সরকার। জবাবদিহিতা ছাড়া ভোটহীন ইউপি নির্বাচন হচ্ছে। প্রতিদিন খবরের কাগজ খুললেই দেখবেন নিজেদের মধ্যে মারামারি। যিনি বেশি প্রভাবশালী তিনিই প্রতীক ও ক্ষমতা দখল করছেন। যুবলীগকে হত্যা করা হচ্ছে, দুই ভাইকে হত্যা করা হচ্ছে। তাই নির্বাচন হয়েছে কি হয়নি সে বিষয়ে মন্তব্য করতে চাই না। এটা কোনো নির্বাচন নয়। একদলীয় ক্ষমতা দখলের জন্য তারা এটা করছে।

তিনি আরো বলেন, যখনই নির্দলীয় তত্ত্বাবধায়ক থাকবে আমরা নির্বাচনে যাব। এখন আমরা নির্বাচনে যাওয়ার কথা ভাবছি না। এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না।

আপনার মতামত লিখুন :