আমাদের স্নায়ু যুদ্ধের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ফিরে যাওয়া উচিত নয়: শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এশিয়া-প্যাসিফিক অঞ্চলকে শীতল যুদ্ধের যুগে ফিরে না যাওয়ার জন্য সতর্ক করেছেন।

Mst MantashaMst Mantasha
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৩ AM, ১১ নভেম্বর ২০২১

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এশিয়া-প্যাসিফিক অঞ্চলকে শীতল যুদ্ধের যুগে ফিরে না যাওয়ার জন্য সতর্ক করেছেন।

তিনি বলেন, এই অঞ্চলের দেশগুলোর জন্য শীতল যুদ্ধের বিভাজন ও উত্তেজনায় ফিরে যাওয়া ঠিক হবে না। এ জন্য তিনি বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

বুধবার নিউজিল্যান্ডে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার।

তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা চলছে। তবে বেইজিং হঠাৎ করেই ওয়াশিংটনের সঙ্গে জলবায়ু পরিবর্তন নিয়ে একটি চুক্তি করেছে। চীনা প্রেসিডেন্ট বলেছেন যে সকল দেশকে একত্রে কাজ করতে হবে এমন সমস্যার সমাধান করতে যা সকলের জন্য চ্যালেঞ্জিং।

আপনার মতামত লিখুন :