স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৩৭ AM, ০৫ সেপ্টেম্বর ২০২৬

এডুকেশনটুডে ডেস্ক
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের লেইডেন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির এক্সিলেন্স স্কলারশিপ ২০২৭-এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬।

ইউরোপের অন্যতম শীর্ষ গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হলো লেইডেন বিশ্ববিদ্যালয়। ১৫৭৫ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি কিউএস ওয়ার্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৫-এ এ ১৪১তম অবস্থানে ছিল। বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটিস তালিকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫৬তম।

সুযোগ-সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি বাবদ ১০ থেকে ১৯ হাজার ইউরো পর্যন্ত সহায়তা প্রদান করবে।

আবেদনের যোগ্যতা
*EEA/EFTA দেশের নাগরিক নন এমন আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
*লেইডেন বিশ্ববিদ্যালয়ের কোনো মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে;
*একাডেমিক ভালো ফলাফল থাকতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
*সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা থাকলে তা বিবেচিত হতে পারে;

প্রয়োজনীয় নথিপত্র
*জীবনবৃত্তান্ত (সিভি);
*অ্যাকাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট;
*মোটিভেশন লেটার;
*ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ;

আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৬।

আপনার মতামত লিখুন :