প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সে রেজিস্ট্রেশন শুরু ৯ জানুয়ারি

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৪১ AM, ২৮ ডিসেম্বর ২০২৩

এডুকেশনটুডে রিপোর্ট: প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ বা পরিমার্জিত ডিপিএড কোর্সের রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। বিজ্ঞপ্তিতে কোর্সে অংশ নিতে আগামী ৯ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রশিক্ষণ না নেওয়া শিক্ষকদের এ কোর্স করতে রেজিস্ট্রেশন শুরুর আগে ডেপুটেশন দেবেন স্ব স্ব উপজেলা শিক্ষা কর্মকর্তারা। ডেপুটেশন পাওয়া শিক্ষকরা অনলাইনে ৯-১৩ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।

এদিকে, বিজ্ঞপ্তির সঙ্গে পিটিআইগুলোর ক্যাচমেন্ট এরিয়ার ও শূন্য আসনের তালিকা প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি।

মৌলিক প্রশিক্ষণ কোর্সের বিজ্ঞপ্তি ও সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

আপনার মতামত লিখুন :