৯০,০০০ হাজার টাকা বেতনে আন্তর্জাতিক সংস্থায় চাকরি
job in international organization dhaka
এডুকেশনটুডে ডেস্ক: আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এ জনবল নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানটি প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অ্যান্ড লাইভলিহুড অ্যাডভোকেসি বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
পদের নাম: ইন্টিগ্রেটেড লাইভলিহুড টিপি অ্যান্ড প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বা বিজনেস বা ম্যানেজমেন্ট বিভাগের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ফুড সিকিউরিটি, লাইভলিহুড অ্যাডভোকেসি, প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট, রেজিলিয়েন্স অ্যান্ড লাইভলিহুড অ্যাসেনশিয়ালে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইকোনমিক ডেভেলপমেন্ট সম্পর্কে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮০,০০০-৯০,০০০ টাকা। এ ছাড়া বছরে একটি উৎসব বোনাস, সপ্তাহে দুই দিন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও মুঠোফোন বিল দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২২।

