১,৩১,০০০ টাকা বেতনে চাকরি

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:০০ AM, ২৯ জুন ২০২২

এডুকেশনটুডে ডেস্ক: আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ) নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বিদেশী এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে অডিট, রিস্ক অ্যান্ড কমপ্ল্যায়েন্স সিনিয়র ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অডিট, রিস্ক অ্যান্ড কমপ্ল্যায়েন্স সিনিয়র ম্যানেজার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর ডিগ্রি বা অ্যাকাউন্টিং/ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি থাকতে হবে। সিএ/সিআইএমএ/এসিসিএ/সিপিএ বা এ ধরনের প্রফেশনাল ডিগ্রি আংশিক/সম্পূর্ণ থাকতে হবে। ইন্টারনাল ও এক্সটারনাল অডিটে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ফাইন্যান্স বা অডিট বিভাগে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন, ডেটাবেজ ও অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

কাজের ধরন: এক বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৩১ হাজার টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, চুক্তি শেষে এক মাসের সমপরিমাণ বেতন, বছরে ১ লাখ ২০ হাজার টাকার স্বাস্থ্যসুবিধা, জীবনবিমা, ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন তিনটি মূল বেতনের সমপরিমাণ আর্থিক সুবিধা, বছরে এক মাস সবেতন অসুস্থতাজনিত ছুটি, বিয়ে ও সন্তান জন্মের সময় ভাতা, বিয়ে ও পিতৃত্বকালীন ছুটির সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ জুলাই ২০২২।

আপনার মতামত লিখুন :