১০ পদে ৮১ জনকে নিয়োগ দেবে ডেসকো

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫০ AM, ২০ ফেব্রুয়ারী ২০২২

অনলাইন ডেস্ক: ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডে (ডেসকো) জনবল নিয়োগ দেয়া হবে। ১০ ধরনের পদে ৮১ জনকে নিয়োগ দেয়া হবে। নিয়োগ প্রত্যাশীদের আবেদন করতে হবে অনলাইনে ৭ মার্চের মধ্যে।

কোন পদে কতজন

১. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল)-১৮টি। বেতন: ৫১,০০০ টাকা।
২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন)-৩টি। বেতন: ৫১,০০০ টাকা।
৩. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)-৪টি। বেতন : ৫১,০০০ টাকা।
৪. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল)-২৩টি। বেতন: ৩৯,০০০ টাকা।
৫. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন)-৪টি। বেতন: ৩৯,০০০ টাকা।
৬. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)-৬টি। বেতন: ৩৯,০০০ টাকা।
৭. সাবস্টেশন অ্যাটেনডেন্ট-৭টি। বেতন: ২৪,০০০ টাকা।
৮. অ্যাসিস্ট্যান্ট কমপ্লেইন্ট সুপারভাইজার-২টি। বেতন: ২৪,০০০ টাকা।
৯. অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান-১২টি। বেতন: ২৩,০০০ টাকা।
১০. স্পেশাল গার্ড-২টি। বেতন: ১৮,০০০ টাকা।

আবেদন ফি
১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য পদে আবেদনের ক্ষেত্রে ফি ১ হাজার টাকা।

আবেদন পদ্ধতি
নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের পদ্ধতি বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন। আর জেনে নিন আপনি কোন পদের যোগ্য প্রার্থী। http://www.desco.org.bd/bangla/career.php

আপনার মতামত লিখুন :