১ মার্চ থেকে প্রাথমিক সশরীরে ক্লাস
স্টাফ রিপোর্টার: আসছে ১ মার্চ মঙ্গলবার থেকে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস নেয়া শুরু হবে বলে জানা গেছে। তবে এখনই পুরোদমে ক্লাস নেয়া হবে না। শুরুতে সীমিত পরিসরে ক্লাস নেয়া হবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে। শিক্ষা সংশ্লিষ্ট একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ২২ ফেব্রুয়ারি থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। ওই সময় শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, প্রাথমিক বিদ্যালয়গুলো খুলতে আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে।

