অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ
অনলাইন ডেস্ক: মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেবে।
পদের নাম: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট
পদের সংখ্যা: ২টি
আবেদন যোগ্যতা: সোশ্যাল সায়েন্স/ ইংরেজি বিষয়ে স্নাতক পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে।
বয়সসীমা ২৫-৩০ বছরের মধ্যে হতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে নারী ও পুরুষ আবেদন করতে পারবেন। বাংলা ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
এমএস অফিস, এমএস এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। প্রার্থীর মধ্যে মাল্টিটাস্কিংয়ের সক্ষমতা থাকতে হেব।
চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হলে প্রার্থীদের ঢাকায় কাজ করতে হবে। তবে দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণের ইচ্ছা থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ১০ মার্চ, ২০২২।
বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ১৭০০০-১৮০০০টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

