এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৯৫.২৬ শতাংশ
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফল ঘোষণা করা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী। ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন জিপিএ ৫ পেয়েছে।
এদিকে, প্রতিবছরের মতো এবারও ঘরে বসেই মোবাইলে এবং ওয়েবসাইট থেকে ফলাফল পাওয়া যাবে। বোর্ড থেকে ফল প্রকাশ হওয়ার পর এসএমএসের মাধ্যমে জানা যাবে। এসএমএসে সাধারণ শিক্ষা বোর্ডের ফলের জন্য- HSC<>বোর্ড<>রোল<>সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলে ফল পাওয়া যাবে। উদাহরণ: HSC DHA 123456 2022 টাইপ করে এসএমএস পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য- HSC<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।

