মিমের বাগদান পর্ব অনুষ্ঠিত
জন্মদিনে বাগদান করলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম
জন্মদিনে বাগদান করলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বুধবার ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি ছবি আপলোড করে তিনি এ খবর জানান।
ছবিটি পোস্ট করলেও মিম তার ভাবী স্বামীর নাম ও পরিচয় প্রকাশ করেননি। শুধু বলেছেন, ছয় বছরের প্রেমের সফল পরিণতি দিতে যাচ্ছেন তারা।
মিমের পোস্টের পরপরই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। কে এই মিমের ভাবী স্বামী? তা জানতে আগ্রহী হয়ে ওঠেন ভক্তরা।
এ বিষয়ে বিস্তারিত না জানালেও নায়িকার সহকারী গণমাধ্যমকর্মীদের জানান, মিমের ভাবী স্বামীর নাম সনি পোদ্দার।
জানা গেছে, সনি পোদ্দার কুমিল্লার ছেলে। তিনি ঢাকা সিটি ব্যাংকের কর্মকর্তা। অর্নি নামের এক ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে ৬ বছর আগে সনির সঙ্গে পরিচয় হয় মীমের। সেখান থেকে প্রেম। টানা ৬ বছর প্রেমে পড়ার পর এবার সনির সঙ্গে পরিবারের পরিচয় করিয়ে দিলেন মিম। অভিভাবকরা রাজি হন। পারিবারিকভাবে তারা শিগগিরই বিয়ের সিদ্ধান্ত নেবেন।
প্রসঙ্গত, ২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সবার নজরে আসেন মিম। ২০০৬ সালে হুমায়ূন আহমেদের ‘আমার হরে জল’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। জোনাকির আলো ছবিতে অভিনয়ের জন্য যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিম।
সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় রয়েছে পরাণ ও দামাল। ‘ইত্তেফাক’ ও ‘অন্তরজাল’ ছবির শুটিং বাকি। আরও কয়েকটি সিনেমার কথা বলছি।

