বিশ্বকাপের সেমিফাইনালে আম্পায়ার কারা?
বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড
বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। পরদিন বৃহস্পতিবার খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
বুধবার আবুধাবিতে প্রথম ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বৃহস্পতিবার দুবাইয়ে একই সময়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ।
এদিকে সেমিফাইনালের দায়িত্বে থাকা আম্পায়ারদের নাম ঘোষণা করেছে আইসিসি।
আবুধাবিতে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনালের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ডেভিড বুন। মাঠের আম্পায়ার থাকবেন মারাইস ইরাসমাস এবং কুমার ধর্মসেনা। তৃতীয় আম্পায়ার হবেন নীতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার হবেন পল রাইফেল।
পরদিন দুবাইয়ে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন জেফ ক্রো। মাঠের আম্পায়াররা হলেন রিচার্ড কেটলবরো এবং ক্রিস গ্যাফানি। তৃতীয় আম্পায়ার হবেন জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার থাকবেন রিচার্ড ইলিংওয়ার্থ।
সেমিফাইনালে জয়ী দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচ ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। দুই সেমিফাইনাল শেষে ঘোষণা করা হবে ফাইনালে কে হবেন ম্যাচ অফিসিয়াল।

