সেনাবাহিনী প্রধান :সরকারি সফরে গেলেন দক্ষিণ কোরিয়ায়
সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি সরকারি সফরে রবিবার রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেনাপ্রধান কোরিয়া প্রজাতন্ত্রের চিফ অব স্টাফ জেনারেল নাম ইয়াং শিনের আমন্ত্রণে সিউলে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনী -২০২১ -এ অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ। সফরকালে বাংলাদেশ সেনাপ্রধান দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষামন্ত্রী, জয়েন্ট চিফস অফ স্টাফ, সেনাবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। সফর শেষে সেনাপ্রধান ২৩ অক্টোবর ২০২১ দেশে ফিরবেন।

