আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেড় হাজারের বেশি
দ্বিতীয় ধাপে ৮৪৮ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তবে ৮৪৬ টি ক্ষেত্রে মনোনয়নপত্র জমা পড়েছে। দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে।
এই ধাপের ৮৪৬টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ হাজার ৮০ জন। তাদের মধ্যে ২ হাজার ৬৫৫ জনই স্বতন্ত্র। এর মধ্যে দেড় হাজারের বেশি আছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ৮৩৮টি আসনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাতটি এবং রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় একটিতে দলের কোনো প্রার্থী নেই। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এই ইউপিগুলোতে চেয়ারম্যান পদে প্রার্থী খোলা রাখা হয়েছে।

