হাতিয়ায় লকডাউন অমান্য করায় জরিমানা
লক ডাউনের সপ্তম দিনে ও হাতিয়া উপজেলার সঙ্গে বাইরের সকল নৌযোগাযোগ বন্ধ রয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন ও সহকারী কমিশনার (ভূমি)সজীব কান্তি রুদ্রর নেতৃত্বে দুটি মোবাইল টিম হাতিয়ার প্রত্যন্ত অঞ্চল পরিদর্শন করেছেন। এসময় হাট বাজারে দোকান পাট বন্ধ ছিল এবং যাত্রীবাহী যানচলাচল ও করেনি। এদিকে বুধবার সকালে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখায় উপজেলা সদরের দুই দোকানদারের ও খাসের হাট বাজারের তিন দোকানদারের মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)সজীব কান্তি রুদ্র। এসময় নৌবাহিনী ও পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালত কে সহযোগিতা করেন।

