বসুন্ধরা গ্রুপের এমডি হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
জয়পুরহাটে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল স্পোর্টস ক্লাবের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে
জয়পুরহাটে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল স্পোর্টস ক্লাবের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জয়পুরহাট কালের কণ্ঠ শুভ সংঘ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে শহরের প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
কালের কণ্ঠের জয়পুরহাট জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর হত্যাচেষ্টার মূল হোতাদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে আনভীরের নিরাপত্তা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
আব্দুর রশিদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আহমেদ মোশাররফ নান্নু, সম্মিলিত জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি শামীম কাদির, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি তিতাস মোস্তফা, কালের কণ্ঠ শুভ সংঘের জেলা সভাপতি সুজন কুমার মন্ডল, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনজিও সমন্বয় কমিটি, জয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ মাশরেকুল আলমসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

