ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে আগুন

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৫১ AM, ২০ অক্টোবর ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে আগুন লাগে। হলের প্রদীপ্ত ব্লকের  ৮ তলার ৮০৬ নাম্বার রুমে আগুন লাগে। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে ঘটনাটি ঘটেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

 

হলের আবাসিক শিক্ষক  ড.মহসিনা আক্তার খানম জানান, সোমবার (১৮ অক্টোবর) রাতে একটি আবাসিক শিক্ষার্থী কাপড় আয়রনের মেশিন চালু করে এবং রুমটি বন্ধ করে রেখে যায়। গদি আয়রনের তাপে পুড়ে যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত। তবে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

 

 

কিছু ছাত্রের মতে, আগুন প্রথমে ৮০৬ রুমে ছড়িয়ে পড়ে এবং পরে অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। আগুন লাগার ২০ মিনিট পর সাড়ে নয়টার টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, সোমবার এক ছাত্র রুমে ছিলেন। সকালে বের হওয়ার সময় তিনি আয়রনের মেশিনটি চালু  রেখে দেন। সেখান থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

ম্যাচ জিতে যা বললেন মাহমুদুল্লাহ

কুমিল্লা ২৪-সবার আগে সব সত্য

আপনার মতামত লিখুন :