চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ যুক্তরাষ্ট্রে

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০৭ AM, ১৮ অক্টোবর ২০২১

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার অঙ্গরাজ্যের  ফিলাডেলফিয়ায় চলন্ত কমিউটার ট্রেনে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। যদিও সেই সময় ট্রেনে অন্যান্য যাত্রী ছিলেন, তারা মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসেননি।

 

 

ফিলাডেলফিয়ায় আপার ডার্বি পুলিশ বিভাগের সুপার টিমোথি বার্নহার্ড বলেন, মার্কেট-ফ্রাঙ্কফোর্ড লাইনে পশ্চিমগামী একটি ট্রেনে বুধবার ওই নারী আক্রান্ত হন। সেদিন রাত ১০ টার দিকে ট্রেনটি ৬৯তম  স্ট্রিট টার্মিনালে পৌঁছলে পুলিশকে ডাকা হয়।

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ যুক্তরাষ্ট্রে ছবিঃ নাইমুল ইসলাম

 

বার্নহার্ড বলেন, দক্ষিণ -পূর্ব পেনসিলভানিয়া পরিবহন কর্তৃপক্ষের একজন কর্মী ওই সময় ট্রেনের আশেপাশে ছিলেন। তিনি পুলিশকে ডেকে বলেন, ট্রেনে একজন মহিলা যাত্রীর সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটছে। এই তথ্য পাওয়ার পর পুলিশ সদস্যরা ট্রেনের পরবর্তী স্টেশনে অবস্থান নেন। ট্রেনটি সেখানে পৌঁছালে ওই নারীকে উদ্ধার করা হয় এবং একজনকে পুলিশ গ্রেফতার করে। সেখান থেকে ওই মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

 

বার্নহার্ড ধর্ষিতাকে “অবিশ্বাস্যভাবে প্রবল ইচ্ছাশক্তি” বলে অভিহিত করেছেন। মহিলা পুলিশকে অনেক তথ্য দিয়েছেন। তবে তিনি বলেন, তিনি হামলাকারীকে চেনেন না।

পুলিশ কর্মকর্তা জানান, তিনি সুস্থ হয়ে উঠছেন। আশা করছি খুব শীঘ্রই তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

 

 

বার্নহার্ড বলেন, মহিলার সঙ্গে পুরো ঘটনাটি নজরদারি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। দেখা গেল ট্রেনে অন্যান্য যাত্রী থাকলেও ধর্ষিত মহিলাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি।

 

ইসলাম ত্যাগ করে দেখেন, দুই দিন মন্ত্রী থাকতে পারেন কি না

কুমিল্লা ২৪-সবার আগে সব সত্য

আপনার মতামত লিখুন :