বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তে ৫ জন ও উপসর্গে ৮ জন মোট ১৩ জন মারা গেছেন।
বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে এবং করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে মোট ১৩ জন মারা গেছেন। আজ ১০ জুলাই শনিবার সকালে অনলাইন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন, বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি জানান, বগুড়ার তিনটি হাসপাতালে ও নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় এই ১৩ জন মারা যান, এবং এই ১৩ জনের মধ্যে বগুড়া ২জন, নাটর,জয়পুরহাট, দিনাজপুর, জেলার ১ জন করে রয়েছে ও বাকি ৮ জন করোনা উপসর্গ নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার গেছেন। তিনি আরও জানান,গত ২৪ ঘন্টায় নতুন করে ৩২৮টি নমুনা পরিক্ষায় ৯৭ জনের পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২৯ দশমিক ৫৭ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৫২৪ জন, মোট সুস্থতার সংখ্যা ১৩ হাজার ৪৫০ জন, মোট মৃত্যুর সংখ্যা ৪৬০ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬১৪ জন।

