ডেন্টাল ভর্তি পরীক্ষা ৮ মার্চ

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৪৯ AM, ২৪ ডিসেম্বর ২০২৩

এডুকেশনটুডে রিপোর্ট: এমবিবিএস ভর্তি পরীক্ষার একমাস পর ৮ মার্চ ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার (২৪ ডিসেম্বর) মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি আমরা এমবিবিএস ভর্তি পরীক্ষা নেব, একইসঙ্গে ৮ মার্চ ডেন্টাল ভর্তি পরীক্ষা নেব। তবে পরীক্ষা উপলক্ষে ৯ জানুয়ারি থেকে বন্ধ থাকবে সব মেডিকেল কোচিং।

তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব রকমের ব্যবস্থা নেয়া হবে। কোনোভাবে প্রশ্নফাঁস যেন না হয় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে। ১১-২৩ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। প্রবেশপত্র বিতরণ করা হবে ৫ ফেব্রুয়ারি।

মন্ত্রী বলেন, মেডিকেল কলেজে ভর্তি হতে ন্যূনতম ৪৯ নম্বর পেতে হবে। যেটা আগেও ছিল। মাইগ্রেশনের সুযোগ তিনবার রাখা হয়েছে। সব কলেজে একবারে চয়েস দিতে পারবেন শিক্ষার্থীরা। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে একই নিয়ম অনুসরণ করা হবে।

আপনার মতামত লিখুন :