বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১০ AM, ২০ মার্চ ২০২৪

এডুকেশনটুডে রিপোর্ট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বুয়েটের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার এই ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে মূল ভর্তি পরীক্ষার ফলের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা এবং ভর্তি–সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের সময়সূচি বুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এবারও বুয়েটে ভর্তি পরীক্ষা ২ ধাপে অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি দুই ধাপে প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন প্রথম শিফটের প্রাক-নির্বাচনী পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হয় একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

পরে ২৭ ফেব্রুয়ারি প্রাক্‌-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এই প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা মনোনীত শিক্ষার্থীরা ৯ মার্চ মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

আপনার মতামত লিখুন :