বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:১৭ AM, ৩১ ডিসেম্বর ২০২৩

এডুকেশনটুডে রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন। আগামীকাল সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে নতুন বই। শিক্ষার্থীদের দেওয়ার জন্য ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি বই ছাপাও হয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে তিনি এ বছরের নতুন বই বিতরণ কার্যক্রম শুরু করে

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মণি সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আগামী ১ জানুয়ারি সারা দেশের স্কুলগুলোতে বই উৎসব উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা শিক্ষকদের সঙ্গে নিয়ে সরকারি-বেসরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করবেন।

২০২৪ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদ্রামাসহ বিভিন্ন স্তরে ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩২৪ জন শিক্ষার্থীর মাঝে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭টি পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হবে।

পাঠ্যবই বিতরণের মাধ্যমে বই উৎসব উদযাপনের ব্যবস্থা নিতে স্কুলগুলোকে এক নির্দেশনা দিয়ে আদেশ জারি করে তা সরকারি-বেসরকারি মাধ্যমিক, নিম্নমাধ্যমিক স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজগুলোর প্রধানদের পাঠানো হয়েছে।

সূত্র জানায়, প্রাক-প্রাথমিক থেকে এসএসসি ও সমমান পর্যন্ত তিন কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে প্রাক প্রাথমিকের ৩০ লাখ ৮০ হাজার ২০৫ জন। প্রাথমিক স্তরের শিক্ষার্থী এক কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৮৪। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮৫ হাজার ৭২২ এবং ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩০ লাখ ৯৬ হাজার ৬০৮ জন শিক্ষার্থী রয়েছে।

মাধ্যমিক বদ্যিালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে এক কোটি চার লাখ ৯০ হাজার ১০৭ জন নতুন বই পাবে। পাশপাশি দাখিল ষষ্ঠ থেকে নবমের ২৪ লাখ ২৩ হাজার ৩৪৮, ইংরেজি ভার্সনে ষষ্ঠ থেকে নবমের এক লাখ ৭৩ হাজার ৮৫৫, কারিগড়ির ষষ্ঠ থেকে নবম শ্রেণির দুই লাখ ৭১ হাজার ৯৫২, দাখিল ভোকেশনালের ছয় হাজার ১৫ ও ব্রেইল ৭২৪ জন বই পাবে।

আপনার মতামত লিখুন :