এমপিওভুক্ত হলো নতুন ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান
এডুকেশনটুডে রিপোর্ট: ২৭১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন করে এমপিওভুক্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মাসে বেতনের মূল অংশ ও কিছু ভাতা সরকার থেকে পেয়ে থাকেন।
এর আগে ২০১৯ সালে ২৭০০–র বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করেছিল সরকার ।

