‘আগামীকাল উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে’
আগামীকাল (বৃহস্পতিবার) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার
আগামীকাল (বৃহস্পতিবার) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঘরে ঘরে নজরদারি করে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয়। নির্বাচন সংশ্লিষ্টদের থেকে সহনশীলতা প্রয়োজন। অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও ইসি সবাই তৎপর রয়েছে। তবে ঘটনাগুলো তাৎক্ষণিক উত্তেজনার কারণে।
তিনি আরও বলেন, স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে অপ্রীতিকর ঘটনা কঠোরভাবে মোকাবেলা করা হবে। একই সঙ্গে রাজনৈতিক দল ও অংশগ্রহণকারীদের সহনশীল হতে হবে।

