তাইওয়ানে আগুন: মৃত্যু বেড়ে ৪৬, আহত ৪১
দক্ষিণ তাইওয়ানের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জন। এই ঘটনায় এখন পর্যন্ত ৪১ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের দক্ষিণ কাওহসিয়ুং এলাকার বহুতল ভবনটি আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়। বৃহস্পতিবার রাতে কাওহসিয়ুং এলাকার বহুতল ভবনের দ্বিতীয় তলায় প্রথম আগুন লাগে। তারপর এটি পুরো ভবন জুড়ে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যম ফোকাস তাইওয়ানের খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে দেড় শতাধিক দমকলকর্মী পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ভোর ৩ টার দিকে বিস্ফোরণের শব্দ শুনতে পান।
কুমিল্লা ২৪-সবার আগে সব সত্য

