যশোরে করোনা চিকিৎসা হচ্ছে গাছতলায়!!
যশোর জেনারেল হাসপাতালে যেন তিলঠাই নেই, নেই হাসপাতালের আইসিইউতে ফাঁকা কোনো বেড , নির্দিষ্ট করোনা ইউনিটে ধারনক্ষমতার থেকেও অধিক রোগী, করোনা রোগীর চিকিৎসা চলছে হাসপাতালের বারান্দায়, এম্ব্যুলেন্স, ভ্যান এমনকি হাসপাতালের বাইরের গাছতলায়। কখনও কখনও চিকিৎসা না পেয়ে অনেক করোনা রোগীর যাচ্ছেন শহরের প্রাইভেট হাসপাতাল গুলোতে। করোনা পরিস্থিতির এমন বিপর্যয় মোকাবিলায় ডাক্তাররা হিমসিম খাচ্ছেন প্রতিনিয়ত।

