গজারিয়ায় লকডাউন এর সপ্তম দিনে প্রশাসনের তৎপরতা মাক্স না থাকায় জরিমানা

adminadmin
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:২৫ PM, ০৭ জুলাই ২০২১

মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায়, গজারিয়া উপজেলার প্রশাসনের উদ্যোগে বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকিতে কঠোর অবস্থানে দেখা গেছে পুলিশ-সেনাবাহিনী ও গজারিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দলকে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আজ গজারিয়ার ভবেরচর বাস স্টান্ড এলাকায় মাক্স না পরায়(৫) জন কে ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরীর, স্বরাষ্ট্র-মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ রেজাউল করিম, লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম, ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মনসুর আহমেদ জিন্নাহ, গজারিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন শেষের দিন চলছে। লকডাউন বাস্তবায়নে সকাল থেকে বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকিতে কঠোর অবস্থানে দেখা গেছে পুলিশ-সেনাবাহিনী ও গজারিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত টিমকে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় উপজেলার বিভিন্ন এলাকায় সবজি ও জরুরি পণ্যের দোকানপাট ছাড়া অন্য কোন দোকানপাট খুলতে দেখা যায়নি । অন্যদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল কম দেখা গেছে। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী, ভবেরচর ও বাউশিয়া পাখির মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও পথচারীদের বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে থানা ও হাইওয়ে পুলিশ।

আপনার মতামত লিখুন :